সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে হানিফ বাংলাদেশীর একক পদযাত্রা

তরফ নিউজ ডেস্ক : ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার এবং নির্বিঘ্ন ভোটের পরিবেশ সৃষ্টির দাবিতে ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’ একক পদযাত্রা অব্যাহত রেখেছেন হানিফ বাংলাদেশী। ইতোমধ্যে তিনি টানা ২৭ দিনে ৯২৫ কিলোমিটার হেঁটে ঠাকুরগাঁও জেলায় পৌঁছেছেন। ঠাকুরগাঁও পৌঁছালে অধ্যাপক মূর্তুজা হাফিজ মুকুল ও প্রহল্লাদ রায় সহ অনেকে তাকে স্বাগত জানান।
আগামীকাল তিনি পুনরায় এখান থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করবেন।

উল্লেখ্য, গত ১৪ই মার্চ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার এবং নির্বিঘ্ন ভোটের পরিবেশ সৃষ্টির দাবিতে ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’ একক পদযাত্রা শুরু কংরেন হানিফ বাংলাদেশী। পথে পথে তিনি মানুষের সঙ্গে কথা বলছেন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবি সংবলিত লিফলেট বিতরণ করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com