মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ‘আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯’। এই টুর্নামেন্ট বিজয়ীরা পাবেন জ্যান্ত বিরল প্রজাতির হরিণ ও ঘোড়া। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সিলেটের সুনামগঞ্জে দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমের পাড়ায়।
ওই টুর্নামেন্টে থাকছে মোট চারটি পুরষ্কার। প্রথম পুরষ্কার বিরল প্রজাতির ‘জ্যান্ত হরিণ’। দ্বিতীয় পুরস্কার ‘জ্যান্ত ঘোড়া’। তৃতীয় পুরস্কার খাসি ও চতুর্থ পুরস্কার ভেড়া।
খেলা শুরু হবে ১৭ই এপ্রিল। উদ্বোধন করবেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদ রেজা।
তবে জানা যায়, খবর পেয়ে বিরল প্রজাতির হরিণটিকে উদ্ধার করে নিয়ে গেছে সিলেট বনবিভাগ।।