শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

‘গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন অর্থনৈতিক অগ্রগতিকে ম্লান করে দিতে পারে’

তরফ নিউজ ডেস্ক : ঢাকা সফররত বৃটিশ মন্ত্রী মার্ক ফিল্ড বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার সংকোচন হলে অর্থনৈতিক অগ্রযাত্রা ম্লান হয়ে যেতে পারে। দু’দিনের ঢাকা সফর শেষে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ যে প্রশংসনীয় অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে, গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন সে অর্জনকে ম্লান করে দিতে পারে।

সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই ছিল প্রথম কোন বৃটিশ মন্ত্রীর বৈঠক।  মার্ক ফিল্ড বলেন, বাংলাদেশের সত্যিকারের বন্ধু হিসেবে, গণতান্ত্রিক শাসন ও জবাবদিহীতার বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে আমরা প্রস্তুত আছি। আমরা মনে করি, জনগণের উন্নতির জন্য বাংলাদেশের সরকারের আরো অনেক কিছুই করার আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com