রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেট গ্যাস ফিল্ডের এমডির লাশ উদ্ধার

তরফ নিউজ ডেস্ক : সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লুৎফুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুরের হরিপুর গ্যাস ফিল্ডস্থ বাসার দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।

নিহত লুৎফুর রহমানের বাড়ি ময়মনসিংহ। তিনি দেড় বছর ধরে সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। ওই বাসায় লুৎফর একাই থাকতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার স্ত্রী ঢাকায় থাকেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল ৯টায় সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশলী) লুৎফুর রহমান অফিসে আসেন। আজ সকাল ১০টায় না আসায় অফিসের  লোকজন তার বাসায় খোঁজ নেন। এ সময় বাসার জানালা দিয়ে লুৎফর রহমানের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, খবর পেয়ে পুলিশ লুৎফুর রহমানের মরদেহ উদ্ধার করেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক  মেডিসিন বিভাগের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com