মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

লাকসামে খাল দখল করে বাড়ী নির্মাণ

কুমিল্লার লাকসামে খাল দখল করে নির্মাণ করছে বাড়ী

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : সরকার সারা দেশে যখন খাল, বিল ও নদী দখলমুক্ত করছে তখনই কুমিল্লার লাকসামে খাল দখল করে দালান নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। এমন অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন ওই নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, লাকসাম পৌরএলাকার মধ্য লাকসাম বাইপাস জোড়পুল সংলগ্ন কুচাইতলি খাল দখল করে সৌদি প্রবাসী দেলোয়ার হোসেন খালের ভেতর দালান নির্মাণ করছেন। প্রবাসী দেলোয়ার হোসেনের কেয়ারটেকার নুরুন নবী স্থানীয় লোকজনদের ম্যানেজ করে রাতের আঁধারে খালের ভেতর আরসিসি পিলার তুলে দালান নির্মাণের কাজ শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের ওই নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে এবং প্রভাব খাটিয়ে কেয়ারটেকার নুরুন নবী স্থানীয় লোকজন নিয়ে আবারও নির্মাণ কাজ শুরু করে।

এ বিষয়ে জানতে চাইলে নুরুন নবী বলেন, স্থানীয় ভূমি অফিস ও পৌরসভা নির্মাণ কাজ বন্ধের নির্দেশ প্রদান করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুচাইতলি খাল দখল করে দালান নির্মাণের খবর পেয়ে স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com