বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ৫

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : শায়েস্তাগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় আরফাজ আলী (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরফাজ আলী হবিগঞ্জ সদর উপজেলার বিশাউড়া গ্রামের বাসিন্ধা বলে জানা গেছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা ৫ যাত্রী নিয়ে সুতাং বাজারে যাচ্ছিল। অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ থানার সামনে পৌঁছরে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

এ সময় অটোরিকশায় থাকা ব্যবসায়ী আরফাজ আলী (৬০) ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফার্য়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত ৫ যাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর অধধুনিক হাসপাতালে ভর্তি করে।

গুরুতর আহতরা হলেন- বিলাল মিয়ি (৩৫), মর্জিনা বেগম (২৮), ইমন মিয়া (২৫), তৌহিদ মিয়া (৪০)।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com