বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বৈশাখে কালো ব্যাজ ধারণ করবেন শিল্পীরা

বিনোদন ডেস্ক : আগামীকাল পহেলা বৈশাখ। নানা রঙের নতুন পোশাক পরে সকলে ঘর থেকে উৎসবে যোগ দিতে বের হলেও অভিনয়শিল্পীরা কালো ব্যাজ ধারণ করবে বলে জানা যায়। শিল্পীদের পক্ষে এ ঘোষণা দেন নাট্য শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু। এ ছাড়া নায়ক আলমগীরও কাল সারা দেশের শিল্পীদের কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ করার আহ্বান জানান। আজ রোববার এফডিসির সামনে নুসরাত জাহান রাফিকে হত্যার প্রতিবাদে এক মানববন্ধনে এসব কথা বলেন শিল্পীরা। সম্প্রতি সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি। তাকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে এফডিসির সামনে আজ সকাল ১০টা থেকে চলচ্চিত্র ও নাটকের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজকসহ শোবিজের অনেক কর্মীরা একসাথে দাঁড়িয়ে মানববন্ধন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com