সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে যুবতীসহ ৫ জনের কারাদণ্ড

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জে একটি দোকান ঘরে অনৈতিক কাজে লিপ্ত থাকায় চার যুবক-যুবতীসহ ৫ জনকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে তাদেরকে এই দণ্ড দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী।

জানা যায়, শনিবার সকালে নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়ার ভূমিহীন এলাকার একটি দোকানে কয়েকজন যুবক দুই যুবতীর সাথে অনৈতিক কাজে লিপ্ত এমন খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে। এ সময় বাহুবল উপজেলার আব্দুল আজিজ (২৩), নবীগঞ্জ উপজেলার কাশেম আলী (২৩), সহিদা বেগম (৪৫), সুনামগঞ্জের শান্তনা আক্তর (২৫) ও পপি বেগমকে (২৫) আটক করা হয়।

পরে বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com