শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

বাংলাদেশ দলের চমক আবু জায়েদ

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে বড় চমক আবু জায়েদ রাহি। যার ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই। ৫ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলেছেন আবু জায়েদ রাহি। আর তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম কেউই সুযোগ পাননি বিশ্বকাপ দলে। এছাড়া নিউজিল্যান্ড সফরের অংশ নেয়া ১৩ জনই জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। ইংল্যান্ডের পেস কন্ডিশনে মাশরাফি, রুবেল, মোস্তাফিজ, সাইফউদ্দিনের থাকাটা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই নিশ্চিত করেছিলেন। কিন্তু পঞ্চম পেসারের জায়গায় তাসকিন আহমেদ নাকি শফিউল ইসলাম দুজনের কথা ঘুরে ফিরে আসছিল।

তাদের দুইজনকেই বাদ দিয়ে বিশ্বকাপ দলে জায়গা পেলেন আবু জায়েদ। বিশ্বকাপ দলে না রাখা হলেও আয়ারল্যান্ড সিরিজের জন্য ডাক পেয়েছেন নাঈম হাসান ও ইয়াসির আলী।

বিশ্বকাপে বাংলাদেশের দল: ১. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ২.  সাকিব আল হাসান (সহ অধিনায়ক), ৩. তামিম ইকবাল, ৪.  মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ৫. মাহমুদুল্লাহ রিয়াদ, ৬. মেহেদী হাসান মিরাজ,  ৭. সৌম সরকার, ৮. লিটন দাস, ৯. মোস্তাফিজুর রহমান, ১০. রুবেল হোসেন, ১১. মোহাম্মদ সাইফউদ্দিন, ১২. সাব্বির রহমান, ১৩. মোসাদ্দেক হোসেন সৈকত, ১৪. মোহাম্মদ মিথুন, ১৫. আবু জায়েদ চৌধুরি রাহি।

আয়ারল্যান্ড সিরিজের জন্য– নাঈম হাসান ও ইয়াসির আলী ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com