বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

শপথ নিলেন বড়লেখা উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা : শপথ নিয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা।

বুধবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিলেট বিভাগীয় পরিচালক ও অতিরিক্ত সচিব মতিউর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ সোমবার ৫ম ধাপে বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে সোয়েব আহমদ ৪২ হাজার ৭৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে মুহাম্মদ তাজ উদ্দিন ২৪ হাজার ৯৯১ ভোট পেয়ে এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে রাহেনা বেগম হাসনা ২৩ হাজার ৭৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com