রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

এবার আগুনে পুড়ল মালিবাগ কাঁচাবাজার

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে আগুন লেগে বেশ কিছু দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন  জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই বাজারে আগুনের সূত্রপাত হয়।

অগ্নি নির্বাপক বাহিনীর ১২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি রিবেন।

মালিবাগ সুপার মার্কেটের পাশে ওই কাঁচাবাজারে সব মিলিয়ে ৫০টির মত দোকান রয়েছে। আশপাশে রয়েছে বিভিন্ন আবাসিক ভবন ও হোটেল।

এদিকে বুধবার মধ্যরাতে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার একটি মাদ্রাসার নিচতলায় টিভির গুদামে আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ আলম জানান, তাদের নয়টি ইউনিট চেষ্টা চালিয়ে ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com