রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

অকালে ঝড়ে পড়লো ব্রেইন টিউমার আক্রান্ত ছাত্রলীগ নেতা রিপন

রিপনের ফাইন ছবি

নিজস্ব প্রতিবেদক : বাহুবলে ব্রেইন টিউমারে আক্রান্ত ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম রিপন ইন্তেকাল করেছে (ইন্নালিল­াহি…….রাজিউন)। সে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তার মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজন নিশ্চিত করেছেন।

উলে­খ্য, বাহুবল উপজেলা সদরের উজিরপুর গ্রামের মোঃ ফুল মিয়া-এর পুত্র আমিনুল ইসলাম রিপন ৪ ভাইয়ের মধ্যে সবার বড়। কিছুদিন পূর্বে সে মাথায় প্রচন্ড ব্যথা অনুভুত করলে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেন। পরে তার দৃষ্টিশক্তি কমতে শুরু করলে চোখের চিকিৎসকের পরামর্শ নেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নিউরো সার্জারী চিকিৎসকের কাছে প্রেরণ করা হয়। ঢাকার ধানমন্ডীস্থ মেডিনোভা হাসপাতালের নিউরো সার্জন ডা. আনোয়ার উল­ার তত্ত¡বধানে চিকিৎসা নিতে গিয়ে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ২ এপ্রিল ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হসপিটালে ভর্তি হয় সে। পরে গত ৮ এপ্রিল রিপনের সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়। অস্ত্রোপাচার শেষে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। এরই মাঝে বৃস্পতিবার বিকালে সে সকল মানুষের ভালোবাসা ডিঙ্গে মৃত্যুকে বরণ করে নিল। এ নিউজ লেখা পর্যন্ত তার জানাজার সময় নির্ধারণ হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com