রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত

মাধবপুর (হবিগঞ্জ), সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মিলন মিয়া (২৮) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনার পর হামলাকারীদের ফেলে যাওয়া ২টি মোটরসাইকেল জব্দ করে পুুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার কালীরবাজারে এ ঘটনা ঘটে। আহত মিলন মাধবপুর উপজেলার আহম্মদপুর গ্রামের আব্দুন নূরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার আহাম্মদপুর জামে মসজিদে জুম্মার নামাজে খুতবার সময় বাচ্চাদের কথা বলার জের ধরে মিলনের সাথে কথার কাটাকাটি হয় মাধবপুর উপজেলার সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে শাকিব মিয়ার। এর জের ধরে বিকেলে শাকিব তার লোকজনকে নিয়ে কালী বাজারস্থ মিলনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপতালে রেফার করেন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ আলম বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। তবে মিলনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা এবং মালামাল লুটপাট হয়েছে বলে মৌখিকভাবে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে হয়েছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেলে অফিসার সঞ্জয় পাল জানান, মিলনের বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ব্রাহ্মণাবাড়িয়ায় রেফার করা হয়। তবে পরিবারের লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন বলে নিশ্চিত করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com