রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কারাগারে ইয়াবার ব্যবসা!

তরফ নিউজ ডেস্ক : রাজশাহী কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে ১০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার সঙ্গীর কাছ থেকে আরও ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত কারারক্ষী মাসুদ রানার (৩০) বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামে। তার আইডি নম্বর- ১০৭৫। মাসুদের সঙ্গে আটক হওয়া আফজাল হোসেনের বাড়ি (৩৯) চারঘাটের রাউথা গ্রামে।

গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাত তিনটায় মহানগরীর রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) বন্ধগেট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, আফজালের নামে চারঘাট থানায় মাদক, অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে। আসামি হিসেবে রাজশাহী কারাগারে থাকার সময় মাসুদের সঙ্গে তার পরিচয় হয়।

কারাগারে বসেই মাদক ব্যবসার পরিকল্পনা করেন। আফজাল ছাড়া পাওয়ার পর মাসুদ রানার কাছে ইয়াবা সরবরাহ শুরু করেন। মাসুদ কারাগারের ভেতরের বন্দী মাদকাসক্তদের কাছে চড়া দামে তা বিক্রি করেন বলে জানান তিনি।

এ ব্যাপারে কারাগারের সিনিয়র কারা তত্ত্বাবধায়ক হালিমা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, কারারক্ষীরাই বন্দীদের তল্লাশি করে ভেতরে ঢোকান। তারাই যদি ইয়াবা বহন করেন, তাহলে আর কে তল্লাশি করবে! এই সুযোগে তারা ভেতরে ইয়াবা নিয়ে যান।

তথ্য সূত্র : মানবজমিন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com