বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাছ ভেবে …

নিহত আরাফাতের ফাইল ছবি

তরফ নিউজ ডেস্ক : শ্রীনগরে মাছ ভেবে অষ্টম শ্রেণীর ছাত্রের নিক্ষেপ করা টেঁটায় বিদ্ধ হয়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দেউলভোগ গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোট ভাইয়ের স্মৃতিচারণ করে বার বার মূর্ছা যাচ্ছে বড় ভাই।

স্থানীয়রা জানায়, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র আরিয়ান (১৩) মাছ শিকারের জন্য দুপুরে টেঁটা নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে অবস্থান করছিল। এমন সময় তার ছোট ভাই দেউলভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র আরাফাত (৮) দুষ্টমী করে পুকুরের অপর প্রান্ত থেকে ডুব দিয়ে এসে কচুরিপানা নাড়া দেয়।

এ সময় বড় ভাই আরিয়ান মাছ ভেবে উচ্ছসিত হয়ে টেঁটা ছুড়ে মারলে তার ছোট ভাই আরাফাতের বুকের বামপাশে বিদ্ধ হয়। মূহুর্তের মধ্যে আরাফাত টেঁটাসহ ভেসে উঠলে আরিয়ানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেন।

সন্ধ্যায় মিটফোর্ড হাসপালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাতের মৃত্যু হয়। আরিয়ান ও আরাফাত উপজেলার দেউলভোগ গ্রামের আপতু মোড়লের সন্তান।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত শিশুটির লাশ মিটফোর্ড হাসপাতালে রয়েছে। পরিবারের লোকজন আসলে ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com