রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

হবিগঞ্জে রমজানকে সামনে রেখে প্রশাসনের ভেজাল বিরোধী অভিযান

হবিগঞ্জ সংবাদদাতা : আসন্ন রমজান মাস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) দুপুর থেকে বিকাল ৫ টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ ও বাহুবলের মিরপুর বাজারে কয়েকটি হোটেল রেস্তোরাঁ, বেকারী আইসক্রিম ফ্যাক্টরীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

হবিগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথির নেতৃত্বে ও র‌্যাব ৯এর সিও এএসপি কামরুজ্জামানের উপস্থিতিতে রবিবার দুপুরে পরিচালিত ভ্রাম্যমান আদালত ৩ টি বেকারী, ২ টি হোটেল রেস্তোরাঁ ও একটি আইসক্রিম ফ্যাক্টরীকে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার আল বারাক হোটেল এন্ড রেস্টুরেন্টকে ভেজাল বাসি খাবার পরিবেশনের দায়ে ৩ হাজার, মিরপুর আরামবাগ হোটেল এন্ড রেস্টুরেন্টের মিস্টির পাত্রে টিকটিকি, ময়লা ভেজাল তেল ব্যবহারের দায়ে ২০ হাজার, জিসান বাংলা বেকারীতে পচা ডিম, মেদোত্তীর্ণ পণ্য রাখায় ২০ হাজার, গাউছিয়া বেকারীতে তেলের পরিবর্তে পুড়া মবিল ব্যবহার, ময়লা ও নোংরা পরিবেশ এবং চায়না ডিম ও বাসন্তী রং ( প্লাস্টিকের ডিম ) দিয়ে ফুড সামগ্রী তৈরি করায় ৫০ হাজার এবং ভিতর বাজারে ফজর উদ্দিনের আইসক্রিম ফ্যাক্টরীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভেজাল পণ্য সামগ্রী ভ্রাম্যমাণ আদালত বিনষ্ট করেন। এদিকে ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ পালিয়ে যান এবং বাদশা ফার্মেসী সহ অনেক ঔষধের দোকান বন্ধ করে ব্যবসায়ীরা চলে যান। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্টেট রাসনা শারমিন মিথি জানান, রমজান মাস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগ ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com