রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সাকিবের আচরণে অসন্তোষ

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে দেশের মাঠে আজই ছিল দলের শেষ অনুশীলন। ছিল বিশ্বকাপ স্কোয়াডের অফিসিয়াল ফটোসেশনও। কিন্তু আইপিএল খেলে দেশে ফিরলেও এসবের কিছুতেই উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান। গতকাল মাঠে এসেও ফটোসেশনে উপস্থিত না হয়ে বেরিয়ে যান সাকিব। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন তাকে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
আগামীকাল আয়ারল্যান্ডের উদ্দেশে  দেশ ছাড়বেন ক্রিকেটাররা। তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দুপুরে কথা বলেছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা।

বিকেল তিনটায় ছিল বিশ্বকাপ দলের অফিসিয়াল ফটোসেশন। সেখানে দলের ১৪ জনই থাকলেও খুঁজে পাওয়া গেল না সাকিবকে।

এরআগে আইপিএল ছেড়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে সাকিবকে চিঠি দিয়েছিল বিসিবি। কিন্তু সাকিব বোর্ডের আহ্বানে কর্ণপাত করেননি। ছিলেন না বিশ্বকাপ ক্যাম্পেও, ফটোসেশনেও কেন নেই? জানতে চাইলে একরকম অসহায়ত্ব মাখা মেজাজ নিয়ে অসন্তোষ জানালেন পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘দুখঃজনক। আর কি বলব। এটা দলের ফটোসেশন ছিল। আমি এসেই যখন ঢুকছি তখন ফোন করেছিলাম সাকিবকে। কোথায় তুমি, বলল ‘আমি তো চলে এসেছি।

আপনার বাসায় আসবো রাতে।‘ আমি বললাম এখনি তো দেখা হওয়ার কথা’। সে বললো ‘আমি তো বেরিয়ে গিয়েছি’। আমি এসে জিজ্ঞেস করে জানলাম যে ওকে আগেই জানানো হয়েছিল যে আজ ফটোসেশন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com