রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চলে বাড়ছে পানি

গোয়াইঘাট (সিলেট) সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাটে নদ-নদীসহ নিম্নাঞ্চলে পানি বাড়ছে। উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলের পানি প্লাবিত করছে হাওর-বিলসহ উপজেলার বিভিন্ন এলাকা। ঘূর্ণিঝড় ফণীর কারণে সৃষ্ট ভারি বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে বলে দাবি আবহাওয়াবিদদের।

এদিকে হাওরাঞ্চলসহ গোয়াইনঘাটের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধির ফলে রোপণ করা বিভিন্ন স্থানের পাকা বোরো ফসল কেটে ঘরে তোলার জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের নির্দেশে বিভিন্ন হাওরে হালকা নিমজ্জিত পাকা ধানগুলো দ্রুত কেটে ঘরে তোলার জন্য কৃষি অফিসের মাধ্যমে মাইকিং করানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, গোয়াইনঘাটে নদ-নদীসহ নিম্নাঞ্চলে বাড়ছে পানি। এতে করে বিভিন্ন স্থানের বোরো ফসল নিমজ্জিত হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কৃষকদের পাকা ধান কেটে দ্রুত ঘরে তুলতে কৃষি বিভাগের মাধ্যমে মাইকিং করে কৃষক পরিবারগুলোকে সর্তক করা হয়েছে। এছাড়াও কৃষকদের যে কোন প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com