রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

ফণীর আঘাতে লণ্ডভণ্ড ওড়িশা, নিহত ৫

তরফ নিউজ ডেস্ক : ঘূর্নিঝড় ফণীর আঘাতে ভারতের ওড়িশায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এর আগে সকাল ৮ টায় রাজ্যের উপকূলে আঘাত হানে প্রলয়ংকারী এ ঘূর্নিঝড়। এ খবর দিয়েছে ওড়িশা সান টাইমস। এতে বলা হয়, ওড়িশা রাজ্যের কেন্দ্রপাড়া জেলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। ৭০ বছর বয়সী এ বৃদ্ধা ঝড় শুরু হলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন। সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পুরীতে নিহত হয়েছেন আরও ২ জন। এরমধ্যে একজন গাছ উপড়ে পরলে নিহত হন। অপরজন বাড়িতে অবস্থানরত অবস্থায় বাড়ি ভেঙে নিহত হয়েছেন বলে জানা গেছে।

এছাড়া, সাক্ষীগোপাল জেলায় ১৮ বছরের এক তরুণ নিহত হয়েছে।

ঝড়ে রাজ্যের বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ নেই পুরীর জগন্নাথ মন্দিরেও। একইসঙ্গে স্থানীয় ঘরবাড়ি ধ্বংসের খবরও পাওয়া যাচ্ছে। অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি বসতবাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন সেখানকার সরকারি কর্মকর্তারা। এদিকে ঘূর্ণিঝড় আঘাত হানার পর পুরীর বেশিরভাগ এলাকা কিছুক্ষণ পানিতে ডুবে ছিল বলে জানিয়েছে এনডিটিভি। সেখানে গত রাত থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হায়দরাবাদ আইএমডি জানিয়েছে সকালে পুরীতে বাতাসের গতি ছিল ২৪০ থেকে ২৪৫ কিলোমিটার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com