শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

নবীগঞ্জে ২৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর থেকে ২৭ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত তানবির আহমেদ (১৮) মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। তানবির শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের সিদ্দিক আলীর পুত্র।

শুক্রবার (১৬ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজা থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, উল্লেখিত সময় গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই কাওছার মাহমুদ তোরণ ও এসআই সোহাগের যৌথ নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কের উপজেলার রুস্তমপুর টোল প্লাজায় বিভিন্ন গাড়িতে তল্লাশী চালায়। এসময় একটি সাদা রঙয়ের প্রাইভেট কার ঢাকা মেট্রো খ (১১-১৭১৮) থেকে বিপুল পরিমাণের গাজাঁসহ তানবিরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানবির জানায় চুনারুঘাট সাতছড়ি থেকে ২৭ কেজি গাঁজা সিলেট নিয়ে যাচ্ছিল।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com