বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকান্ড

তরফ নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে রূপগঞ্জ টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কারখানার প্রায় ২৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মিল কতৃপক্ষের। আজ সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিন বাজার এলাকায় সামিয়া টেক্সটাইল মিলে ঘটে এ অগ্নিকান্ড।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে কাঞ্চন দক্ষিনবাজারে অবস্থিত মো. খোকন ভূঁইয়ার মালিকানাধীন সামিয়া টেক্সটাইল মিলের ভেতরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনে সুত্রপাত ঘটে। নিমিষে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে কারখানার ভিতরে থাকা ৮টা পাওয়ারলুম মেশিন, সুতা, উৎপাদিত কাপড় ও বিভিন্ন সরঞ্জামাদী পুড়ে কমপক্ষে ২৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মিল মালিক।

এ ব্যাপারে কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সময়মত আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com