রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৪১

তরফ আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় বিমান দুর্ঘটনায় দুই শিশুসহ কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। জরুরি অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে তা একটি অগ্নিগোলকের রূপ ধারণ করে। এ ঘটনা ঘটেছে রাশিয়ার ব্যস্ততম শেরেমেতইয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে। যাত্রীবাহী এ বিমানে এ সময় ৭৮ জন আরোহী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় এরোফ্লোট-এর সুখোই সুপারজেট ১০০ বিমানটি অবতরণের পর পরই তা রানওয়েতে দ্রুতগতিতে ছুটতে থাকে। এ সময় এর ফিউলেজ থেকে আগুনের শিখা বেরুতে থাকে। দ্রুত তা বিমানটিকে আগুনের গোলায় পরিণত করে।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ঘটনার সময় বিমানটি থেকে কালো ধোয়া বেরিয়ে আকাশকে আচ্ছন্ন করে ফেলে। আগুনে জ্বলতে থাকা বিমান থেকে যাত্রীদের লাফিয়ে নেমে দৌড়াতে দেখা যায়। এ নিয়ে তদন্তকারীরা বলছেন, ওই বিমানে ক্রুসহ ৭৮ জন আরোহী ছিলেন। এটি রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মারনানস্কে যাচ্ছিল। এখন পর্যন্ত জানা গেছে বিমানের ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com