রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে স্কুল ব্যাগে করে মাদক পাচার, যুবক আটক

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুর উপজেলার ধর্মঘর বাজার এলাকায় স্কুল ব্যাগে করে মাদক পাচারকালে সাগর মিয়া(২৫) নামে এক যুবক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৮ মে) সকালে ধর্মঘর বাজার এলাকায় অভিনব কায়দায় মাদক পাচার কালে স্কুল ব্যাগ তল্লাশী করে ৬ কেজি গাঁজাসহ তাকে আটক করে। সে ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের  আলা উদ্দিন এর ছেলে।

বিজিবি ধর্মঘর কোম্পানী কমান্ডার সুবেদার আবু বকর বলেন, হাবিলদার সায়েদুর রহমান গোপন সুত্রে খবর পেয়ে বুধবার সকালে ধর্মঘর বাজার এলাকায় অভিযান চালান। এসময় অভিনব কায়দায় মাদক পাচার কালে স্কুল ব্যাগ তল্লাশী করে ৬ কেজি গাঁজা সহ তাকে আটক করে। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com