শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মিয়ানমারে রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশের বিমান : ১৫ যাত্রী আহত

তরফ নিউজ ডেস্ক : বৈরী আবহাওয়ার কারণে বুধবার সন্ধ্যায় মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ নামের একটি ফ্লাইট ছিটকে পড়েছে। এ ঘটনায় বিমানটির ৩৩ জন আরোহী ও ক্রুর মধ্যে ১৫ জন আহত হয়েছেন।

মিয়ানমারে বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম টেলিফোনে বলেন, ‘ঘটনার পর পাইলটসহ ১৫ জনকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাদের কারো অবস্থা জীবন বিপন্ন হওয়ার মতো নয়।’

তিনি বলেন, ‘তবে বিমানটির বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়েছে।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র জানান, ‘বাংলাদেশ বিমানের বিজি ০৬০ ফ্লাইটটি বেলা ৩টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রী নিয়ে উড্ডয়ন করে। স্থানীয় সময় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বিমানটি ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে।’

 

বিমানের জেনারেল ম্যানেজার (পিআর) শাকিল মেরাজ বলেন, ‘বিমানটিতে দুইজন পাইলট ও দুইজন ক্রুসহ ৩৩জন আরোহী ছিলেন।’
হাইকমিশনার বলেন, তিনি ইতোমধ্যে যাত্রীদের সব ধরনের সহযোগিতা দেয়ার জন্য বাংলাদেশ মিশন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

তথ্যসূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com