মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর

মাধবপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুরে পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে দোকান মালিকসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (১০ মে) সকালে মাধবপুর বাসস্ট্যান্ড ডাক বাংলোর নিকট এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাধবপুর শহরের পশ্চিম মাধবপুরের তৈয়ব আলীর ছেলে আইয়ূব আলী (৩৫) এবং পাশ্ববর্তী বিজয়নগর উপজেলার ভাইগদিয়া গ্রামের আবন মিয়ার ছেলে জোনায়েদ মিয়া (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাক ঢাকা অভিমুখে যাওয়ার পথে মাধবপুর ডাকবাংলোর নিকট চাকা পাংচার হয়ে আইযূব আলীর ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এতে দোকান মালিক আইয়ূব আলী ও পরিবহন শ্রমিক জোনায়েদ মিয়া ট্রাক চাপায় মারা যায়। এ সময় আহত হন আরো দুইজন।

খবর পেয়ে মাধবপুর থানা ও হাইওয়ে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরন করেন।

ঘটনর সত্যতা নিশ্চিত করে শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত হোসেন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com