বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পায়ুপথে পেট্রোল ঢেলে বিএসএফ-এর নির্যাতন, বাংলাদেশি শ্রমিককে হত্যা

তরফ নিউজ ডেস্ক : সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর নির্যাতনে কবির হোসেন (৩২) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক সদর থানার কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে। শুক্রবার রাতে ভারতে কাজ শেষে বাড়ি ফেরার সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে নির্যাতন করে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আজ ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের অভিযোগ, বিএসএফ সদস্যরা তার পায়ুপথে পেট্রোল ঢেলে নির্যাতন করেছে।

জানা যায়, নিহত শ্রমিক কবির হোসেন সীমান্তের ওপারে ভারতে শ্রমিকের কাজ করতেন। কাজ শেষে শুক্রবার রাতে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় উত্তর চব্বিশ পরগনা জেলার বছিরহাট থানার ডুগলি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

তার ওপর ব্যাপক নির্যাতন চালায়।  পরে সাতক্ষীরা সদর উপজেলার পুশখালী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ফেলে যায়।

আজ ভোরে গ্রামবাসী তাকে পড়ে দেখে উদ্ধার করে জেলার সদর হাসপাতালে ভর্তি করে। ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারে অভিযোগ, বিএসএফ সদস্যরা কবিরের পায়ুপথে পেট্রোল ঢেলে নির্যাতন চালিয়েছে। সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল খন্দকার মহিউদ্দিন বিএসএফ তাকে সরাসরি মেরেছে- এমন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কবির দেশের ভেতরেই কোন্দলে মারা গেছে। পরে সীমান্তে ফেলে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com