মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর

বেপরোয়া বাস চাপায় অটোরিক্সা যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারে সড়কের রং সাইডে গিয়ে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে চাপা দিলো বাস। এতে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার এক যাত্রী নিহত হয়েছেন। পাশাপাশি তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় বাসটি আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের নিতেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মমতা বেগম (৬০)।

আহতরা হলেন হামিদ মিয়া (২৮), ফয়সাল মিয়া (২৫) ও একজনের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের সবার বাড়ি শ্রীমঙ্গল উপজেলায় শাহীবাগ এলাকায় বলে জানা যায়।

নিহত মমতা বেগমের ছেলে শফিক জানান, একটি মামলার হাজিরা দিতে মৌলভীবাজারে এসেছিলেন তারা। পথিমধ্যে ঘটে যায় এ দুর্ঘটনা। এতে তার মা মমতা বেগম নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীমঙ্গল থেকে আসা যাত্রীবাহী বাস সড়কের রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী মমতা বেগম নিহত ও তিন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানা পুলিশের এসআই নাফিস সাদেক বলেন, শ্রীমঙ্গল থেকে আসা যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার এক যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com