মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর

সিলেটে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বন্ধুয়া গ্রামের কিশোর তাজউদ্দিন হত্যা মামলায় নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে সিলেটের জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম জানিয়েছেন, মামলার রায় হলেও ঘাতক আসামী নুরুল ইসলাম পলাতক রয়েছে।

মামলার বিবরণীতে জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামে ২০১০ সালে ৯ আগস্ট মোবাইল চুরির জের ধরে সৃষ্ট বিরোধে ১৭ বছর বয়সী কিশোর তাজ উদ্দিন খুন হন। এ ঘটনায় এ ঘটনায় তাজ উদ্দিনের মা তৈয়রুন নেছা বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com