মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

কাল আওয়ামী লীগের ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত

তরফ নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীকালের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তিনশ’ আসনে প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে।
তিনি বলেন, ‘আগামীকাল রবিবারের মধ্যেই আওয়ামী লীগ ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করবে। শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন দেবে আওয়ামী লীগ। এক সপ্তাহের মধ্যে কোন দলকে কত আসন দেওয়া হবে তা চূড়ান্ত করা হবে।’

তিনি আরো বলেন, ‘তবে শরীক দলের প্রার্থী যদি বিজয় নিশ্চিত করতে পারে তাহলে সেসব আসন তাদের ছেড়ে দেবে আওয়ামী লীগ।’
ওবায়দুল কাদের আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেল আয়োজিত সেমিনারে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপি সংশয় সৃষ্টি করেছে। এছাড়া সম্প্রতি নয়াপল্টনে তাদের সহিংস আচরণও ইঙ্গিত দেয় নির্বাচনে তাদের ভূমিকা কী হবে?’

এ সময় নির্বাচনকে কেন্দ্র করে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে একটি সাম্প্রদায়িক জোট বলেও আখ্যা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ জোটে বিএনপিও যোগ দিয়েছে। এমনকি আসন্ন নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নেবে বলেও জানানো হয়েছে।

সূত্র: বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com