বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু

লাকসামে খুনের ঘটনায় চার আসামী গ্রেফতার

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) : লাকসামে মাহবুবুল হক খুনের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার একদিন পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মামলায় অভিভুক্ত এজাহার নামীয় চার আসামীর মধ্যে চার জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পূর্ব লাকসাম ইউপির পৈশাগী গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে ইয়াকুব মিয়া, ইয়াকুব মিয়ার তিন ছেলে সহিদুর রহমান, অহিদুর রহমান ও মহসিন।

উল্লেখ্য, সোমবার ইফতারের পূর্ব মুহুর্তে গো-মুত্র নিয়ে একটি তুচ্ছ ঘটনাকে কন্দ্রে করে একই বাড়ির মাহবুবুল হক নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে মোখলেছুর রহমানের ছেলে ইয়াকুব মিয়া, ইয়াকুব মিয়ার তিন ছেলে সহিদুর রহমান, অহিদুর রহমান ও মহসিন। এ সময় তাদের হামলায় নিহতের চাচা সিরাজুল ইসলাম, ভাই শেখ ফরিদ, বিল্লাল হোসেন ও স্ত্রী সুমি বেগম গুরুতর আহত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com