সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে বিপুল পরিমান মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুর থানা পুলিশ বিপুল পরিমান ফেনসিডিল ও ইয়াবাসহ রতন মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে  গ্রেপ্তার করেছে। শুক্রবার ভোর রাতে উপজেলার বড়ধুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৫৮ বোতল ফেনসিডিল, ৯শ পিস ইয়াবা ও একটি মোটার সাইকেলসহ রতনকে গ্রেপ্তার করা হয়।

থানার অফিসার ইনচার্জ(ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ওইদিন ভোর রাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল সহ একদল পুলিশ নিয়ে ইটাখোলা বড়ধুলিয়া নামক স্থানে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি মোটর সাইকেলসহ উপজেলার মধ্য বেজুড়া গ্রামের ঝাড়– মিয়ার ছেলে রতন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগি মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

পুলিশ রতনের কাছ থেকে ২৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল,৯শ পিস ইয়াবা উদ্ধার করে। ধৃত রতনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।  পুলিশ সুপারের নির্দেশে মাধবপুরকে মাদকমুক্ত করার জন্য অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com