বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আমাদের মাত্র শুরু হলো: মাশরাফি

তরফ স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে আয়ারল্যান্ডের মাটিতে। শুক্রবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেট হারিয়ে প্রথমবার কোনো আন্তর্জাতিক ট্রফি জিতলো টাইগাররা। এর আগে ছয়টি বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালে পরাজিত হওয়ার তিক্ত স্বাদ নেয় বাংলাদেশ। আর ট্রফি জেতার পর দলীয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘এই অনুভূতি অসাধারণ। আমাদের মাত্র শুরু হলো। আশা করি এমন ট্রফি জয়ের ধারাবাহিকতা থাকবে। আমরা ৬ বার ফাইনাল জিততে পারিনি। সপ্তমবারের এসে সফল হলাম। এই মুহূর্তে এর চেয়ে ভালো কোন অনুভূতি আর হতে পারে না।’

বাংলাদেশের নয়া ইতিহাসের রূপকার ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার ও মিডল অর্ডারে নামা মোসাদ্দেক হোসেন সৈকত। সৌম্য সরকার ৪১ বলে ৬৬ রান করে জয়ের ভিত গড়ে দেন। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন মোসাদ্দেক। মোসাদ্দেক ২০ বলে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন এই ডানহাতি। শেষ পর্যন্ত ২৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মোসাদ্দেক। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। পুরস্কার বিতরণী মঞ্চে সৌম্য-মোসাদ্দেককে প্রশংসায় ভাসান মাশরাফি। তিনি বলেন, চাপের মধ্যে ওরা যেভাবে রান তুলেছে, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সৌম্য-মোসাদ্দেকের ইনিংসের তুলনা হতে পারে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com