সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ

আজমিরীগঞ্জে ইদুরের ওষুধ খেয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে ইদুরের ওষুধ খেয়ে জানুরা বেগম (৩৫) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আলী হোসেনের কন্যা। মঙ্গলবার দুপুরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আজমিরীগঞ্জ থানার (ওসি) শেখ নাজমুল হক জানান, শিবপাশা গ্রামের আলী হোসেনের কন্যা জানুরা বেগমকে কয়েক বছর পুর্বে বিয়ে দেয়া হয় বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের ওমান প্রবাসি শেবুল মিয়ার সাথে। বিয়ের তাদের কোলজুড়ে ৩ সন্তানের জন্ম হয়। সম্প্রতি শেবুল মিয়া দেশে এসে আবার প্রবাসে ফিরে যায়।

মঙ্গলবার দুপুরে জানুরা বেগম সকলের আগোচরে ইদুরের ওষুধ খেয়ে চটফট শুরু করে। বিষয়টি আঁচ করতে পেরে তার স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে।

তবে সে কি কারণে আত্মহত্যা করেছে সে সম্পর্কে কিছু জান যায়নি বলেও জানান ওসি। ওসি আরো জানান, পুরো ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com