শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, পাঁচজনের কারাদণ্ড

ফেঞ্চুগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ফেঞ্চুগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : সিলেটের ফেঞ্চুগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার দিনপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে সিলেটটুডে টোয়েন্টিফোরকে নিশ্চিত করেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

নিহতরা হলেন, উপজেলার দিনপুর গ্রামের সমির মোল্লার মেয়ে সাহারা বেগম (৫) ও ইসলাম উদ্দিনের ছেলে শাকিল আহমদ (৬)। তারা সম্পর্কে মামতো-ফুপাত ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাহারা বেগম বাড়ির ও শাকিল আহমদ বাড়ির পাশে খেলাধুলা করছিল। এসময় অসাবধানতাবশত তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের খোঁজতে থাকলে এসময় নিহতদের মরদেহ দুটি পুকুরে ভেসে উঠতে দেখেন তারা। পরে পুকুর থেকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহত  সাহারা বেগমের বাবা সমির মোল্লা বাদি হয়ে দুপুরে ফেঞ্চুগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ দুটি দাফনের প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com