রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ৭ পলাতক আসামী আটক

নিজস্ব সংবাদদাতা : বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ৭ পলাতক আসামীকে আটক করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলাম, এসআই সহিদুল, এএসআই আনোয়ার, রিয়াদ, ইমরান ও সাহিদুলের যৌথ নেতৃত্বে পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলায় পূর্ব রূপশংকর গ্রামের ফারুক মিয়ার দুই পুত্র মোঃ জসীম উদ্দিন ও মোঃ সোহেল মিয়া এবং স্ত্রী মোছাঃ পেয়ারা খাতুন, জিআর মামলায় দক্ষিণ স্নানঘাট গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র শাহজাহান মিয়া এবং সাটিয়াজুরী বাজারের চুরির মামলায় রাজেন্দ্রপুর গ্রামের মৃত ছিদ্দিক আলীর পুত্র মাসুক মিয়া, মৃত আব্দুল মজিদের পুত্র মকছুদ আলী ও দাসপাড়া গ্রামের মৃত আকবর উল­াহর পুত্র কুতুব আলীকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, আটককৃত আসামীদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com