রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

যুক্তরাষ্ট্রে তালেবান যোদ্ধার মুক্তি

তরফ আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের হয়ে যুদ্ধ করা এক মার্কিন নাগরিককে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। ২০০১ সালে তালেবানের হয়ে যুদ্ধরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ৩৮ বছর বয়সী ওই জঙ্গিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট।

২০০১ সালে গ্রেপ্তারের পর জন ওয়াকার লিন্ধ নামে ওই ব্যাক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিল মার্কিন আদালত। আটকের সময় তার বয়স ছিল ২০ বছর। তবে প্রায় ১৭ বছর কারাগারে থাকার পরে ৩ বছর পূর্বেই তাকে মুক্তি দেয়া হচ্ছে। ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের সময় আটক করা অনেক বন্দীই আগামি কয়েক বছরের মধ্যে মুক্তি পেতে যাচ্ছে। এরমধ্যে অন্যতম ৩৮ বছর বয়সী এই তালেবান জঙ্গি।

তবে তার এ মুক্তি ইতিমধ্যে জন্ম দিয়েছে নানা বিতর্কের। তার আগাম মুক্তি নিয়েও হচ্ছে সমালোচনা। লিন্ধের মুক্তির কড়া সমালোচনা করে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, এটার কোনো ব্যাখ্যা হতে পারে না, এটা কোনোভাবেই মেনে নেয়া যায়না। তিনি এর পেছনে গভীর সমস্যা আছে বলেও দাবি করেন। এর আগে যুক্তরাষ্ট্র সরকারের ফাঁস হওয়া কিছু নথিপত্র থেকে জানা যায় যে, ২০১৬ সালেও তারা লিন্ধকে জঙ্গিবাদী চিন্তা চেতনায় বিশ্বাসী আছেন বলে দায়ী করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com