শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

নবীগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সিজিল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ মে) দুপুরে উপজেলার গুজাখাইড় গ্রামের হাওরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিজিল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, সিজিল মিয়া সকালে গ্রামের পাশ্ববর্তী হাওরে মাছ ধরতে যান। দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে সিজিল মিয়া বজ্রাঘাত হন। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com