রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

চুনারুঘাটে বসতঘরে আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : চুনারুঘাটে রুপিয়া আক্তার (৪০) নামে এক নারীর বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বসতঘরের যাবতীয় আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

২৩ মে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে চুনারুঘাট পৌরসভার (৭নং ওয়ার্ড) পশ্চিম পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আসবাপত্র পুড়ে যাওয়ায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

জানা যায়, কে বা কারা পেট্রোল দিয়ে ঘরের ভিতরে আগুন ধরিয়ে দেয়। হঠাৎ স্হানীয়রা দেখতে পান ঘরের ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। তখন স্থানীয়রা ঘরের দরজা ভেঙে আগুন নেভান। আগুনে ঘরের ভিতরে থাকা আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

রুপিয়া আক্তার জানান, আমার স্বামী নেই, ছোট ৩ ছেলে, অনেক কষ্ট করে দিনযাপন করছি। এর মাঝে কে বা কারা আমার ঘরে আগুন দিয়ে ঘরের সব আসবাপত্র পুড়িয়ে ফেলেছে। যার ফলে প্রায় লক্ষাধিক টাকার. ক্ষতিগ্রস্ত হয়েছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com