রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবলে নিরীহ কৃষককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা : বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের নিরীহ কৃষক কুটি মিয়া (৪৫) কে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার খরিয়া (নয়াগাঁও) হাওরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহত কুটি মিয়াকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়, কুটি মিয়া শুক্রবার সন্ধ্যায় নিজের জমি দেখতে হাওরে যান। এ সময় একদল দুর্বৃত্ত তার জমির ক্ষতি সাধন করে মাছ ধরতে গেলে বাধা দেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে স্থানীয় লোক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ব্যাপারে হামলায় ক্ষতবিক্ষত হওয়ার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com