রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় হবিগঞ্জের ৩ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় হবিগঞ্জের তিন অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (২৫ মে) বেলা ১২টার দিকে বিজয়নগরের সাতবর্গ পেট্রোল পাম্প এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউরের মিঠুরায় চৌধুরীর স্ত্রী শান্তা রায় চৌধুরী (৩০), একই উপজেলার হালুয়াপাড়ার মিসির আলীর ছেলে আবু তাহের (৬০) ও মিনাল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার বলেন, অটোরিকশাটি ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে অটোরিকশার যাত্রী মিনাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত ছয়জনকে স্থানীয়দের সহযোগিতা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহত অন্য চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে ওসি জানান।

তারা হলেন ফয়সাল মিয়া (২৫), ফারজিনা (২০), জুম্মান (২৮) ও অন্য একজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com