শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ভারত-পাকিস্তান ম্যাচের পর পরিবারের সঙ্গ পাবেন সরফরাজরা

তরফ নিউজ ডেস্ক : বিশ্বকাপের বছরটা খুব বাজে যাচ্ছে পাকিস্তানের। এর জের ধরে বিশ্বকাপে পরিবারের সঙ্গ থেকে সরফরাজবাহীনিকে দূরে রাখার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সেই সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছে তারা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে পরিবারের সঙ্গে থাকতে পারবেন পাকিস্তানের ক্রিকেটাররা।

লম্বা সফরে মানসিকভাবে শক্ত থাকার লক্ষ্যে যেখানে প্রায় সব দেশের ক্রিকেট বোর্ডই তাদের খেলোয়াড়দের অনুমতি দিয়েছে, স্ত্রী-সন্তান তথা পরিবারের সদস্যের সঙ্গে নিয়ে থাকার। যাতে মানসিকভাবে তারা শক্ত থাকতে পারে ও মনোযোগের ওপর বাড়তি চাপ না পরে সেখানে পিসিবি ভেবেছিল পরিবারের সদস্যরা সঙ্গে থাকলে মনোযোগ বিঘ্নিত হয়। ফলে নিষিদ্ধ করা হয়েছিল খেলোয়াড়দের স্ত্রী-সন্তানদের উপস্থিতি।

তবে কেউ যদি ইংল্যান্ডে তার পরিবারের সদস্যদের রাখতে চায় সে ক্ষেত্রে ওই ক্রিকেটারকেই সকল খরচ বহন করতে হবে বলে জানানো হয়েছিল। সেক্ষেত্রেও শর্ত ছিল, ক্রিকেটাররা যে হোটেলে থাকবেন সেখানে একই রুমে থাকতে পারবেন না পরিবারের কেউ। একদিন পরেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি। তবে পরিবারের সঙ্গ পেতে হলে মালিক-হাফিজদের অপেক্ষায় থাকতে হবে ১৬ জুন পর্যন্ত। কারণ সেদিনই সাউদাম্পটনে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

এর আগে ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রেও প্রায় একই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। পরবর্তীতে বিসিসিআই থেকে ক্রিকেটারদের পরিবারকে বিশ্বকাপে সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়। তবে শর্ত সাপেক্ষে। বিশ্বকাপ শুরুর ২১ দিন পর ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা যোগ দিতে পারবেন। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের এই সুযোগও দিতে চায়নি পিসিবি।

এদিকে দলের বাকিদের ব্যাপারে একটু দেরিতে সিদ্ধান্ত নিলেও আসিফ আলী ও হারিস সোহেলকে টুর্নামেন্টের শুরু থেকেই পরিবারের সঙ্গে থাকার অনুমতি দিয়ে রেখেছে পিসিবি। এর মধ্যে আসিফের দুই বছর বয়সী কন্যা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। আর ব্যক্তিগত কারণে অনুমতি পেয়েছেন সোহেল। অবাক করা বিষয় হলো, ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে কিন্তু ঠিকই পরিবারের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের।

বিশ্বকাপের আগে বেশ অগোছালো অবস্থায় পড়েছে পাকিস্তান দল। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে টানা সিরিজ হেরে যাওয়ার পর সর্বশেষ আফগানিস্তানের কাছেও বিশ্বকাপ প্রস্তুতিমূলক ম্যাচেও হেরেছে দলটি। বিশ্বকাপের আগে রোববার (২৬ মে) দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ।

আগামী ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। এরপর ভারতের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড (৩ জুন), শ্রীলঙ্কা (৭ জুন) ও অস্ট্রেলিয়ার (১২ জুন) মুখোমুখি হবে মিকি আর্থারের শিষ্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com