শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জ পৌর উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান

হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান।

রোববার (২৬ মে) দুপুরে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন গ্রহণ করেন হবিগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান।

এর পূর্বে গত শুক্রবার সম্ভাব্য ৫ প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠায় জেলা আওয়ামী লীগ। তালিকায় মিজানুর রহমান মিজানের নাম ছিল সর্বশেষে।

এই তথ্য নিশ্চিত করে মিজানুর রহমান মিজান বলেন, আমি নেতা নই আমি হবিগঞ্জের সাধারণ মানুষ। আমি সবসময় হবিগঞ্জবাসীর সুখে, দুঃখে, উৎসবে, অনুষ্ঠানে, আন্দোলনে পাশে থেকেছি। গতবার আমি অল্প ব্যবধানে হেরে যাই। তারপরও আমি সব সময় হবিগঞ্জবাসীর পাশে থেকেছি। আমি আশা করি হবিগঞ্জ পৌরসভার উন্নয়নের লক্ষ্যে দল মত নির্বিশেষ সবাই আমার পাশে থাকবেন।

উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার বিগত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকা ও ধানের শীষের বিপরীতে নারিকেল গাছ প্রতীক নিয়ে লড়েন। সে নির্বাচনে তিনি প্রায় ১২শ ভোটের ব্যবধানে হেরে যান ধানের শিষ প্রতীকের জিকে গউছের কাছে। তবে তিনি হেরে গেলেও নৌকার প্রার্থীর চেয়ে বেশি ভোট পোয়ে চমক সৃষ্টি করেন।

তফসিল অনুযায়ী আগামী ২৪ জুন হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com