রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন: আট প্রার্থীর মনোনয়ন ফরম জমা

নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা পেতে আট প্রার্থী প্রত্যাশী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সোমবার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলমের কাছে তারা মনোনয়ন ফরম জমা দেন।

প্রার্থীরা হলেন- নৌকার প্রার্থী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, মর্তুজ আলী, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সৈয়দ কামরুল হাসান, শেখ তারেক উদ্দিন সুমন, ইসলাম তরফদার তনু, গাজী পারভেজ হাসান, আব্দুল্লাহ আল কাফি ফুজায়েল।

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, দুপুর সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়ন ফরম দাখিলের শেষ সময় ছিলো। এ সময় আট প্রার্থী প্রত্যাশীরা মনোনয়ন ফরম জমা দেন। মঙ্গলবার প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে। ভোট গ্রহণ হবে ২৪ জুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com