রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসে আগুন

তরফ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের দ্বাদশ আসরে অংশ নিতে এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেটের ভক্ত-সমর্থকদের দৃষ্টিও বিশ্বকাপকে ঘিরে। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে মিরপুরের হোম অব ক্রিকেটের নাম। তবে এবার ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কারণে নয়, অগ্নিকাণ্ডের খবরের শিরোনাম হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। চলমান ইংল্যান্ড বিশ্বকাপের পর্দা ওঠার দিনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে। আজ বিকেলে বিসিবির টুর্নামেন্ট কমিটির স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। টুর্নামেন্ট কমিটির স্টোর রুমে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির অফিস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com