রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ফাইল ছবি

সুনামগঞ্জ সংবাদদাতা : সি‌লেট-সুনামগঞ্জ সড়‌কে বিআর‌টি‌সি বাস চালুর সিদ্বা‌ন্তের প্রতিবা‌দে অনির্দি‌দিষ্টকা‌লের প‌রিবহন ধর্মঘ‌টের ডাক দি‌য়ে‌ছে সুনামগঞ্জ জেলা পরিবহন মা‌লিক শ্র‌মিক ঐক্য প‌রিষদ।

সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচলের সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দি‌দিষ্টকা‌লের প‌রিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার (২ জুন) সকাল ৭টা থেকে এ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে বিপাকে পড়েছে ঈদে ঘরমুখো সাধারণ যাত্রীরা।

সোমবার সকাল থেকে সিলেট, সুনামগঞ্জ, ছাতক, দিরাই ও জগন্নাথপুরসহ আন্তঃজেলার চার শতাধিক বাস চলাচল বন্ধ রয়েছে। তবে লেগুনা, সিএনজি ও মাইক্রোবাস চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রমিক নেতারা জানান, আজ থেকে বিআরটিসির চারটি বাস এক ঘণ্টা পর পর সিলেট-সুনামগঞ্জ সড়ক দিয়ে চলাচল করবে। বিআরটিসির এ সিদ্ধান্তের প্রতিবাদে পরিবহন মালিক ও শ্রমিকরা ক্ষতির মুখে পড়বে। এছাড়া জেলার পরিবহন সেক্টরে নৈরাজ্য দেখা দেবে।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মিসবাহ উদ্দিন বলেন, আকস্মিকভাবে সিলেট সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়ায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com