শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

সেই ম্যাককালামের মুখে এখন বাংলাদেশের প্রশংসা

তরফ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে শুধু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতবে বাংলাদেশ- এই ভবিষ্যদ্বাণী করে বাংলাদেশি ভক্তদের সমালোচনার মুখে পড়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তবে বসে থাকেননি মাশরাফিরা। শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ জিতেই দাঁতভাঙা জবাব দিয়েছে বাংলাদেশ। শুরুতেই ধারণা ভুল প্রমাণ হওয়ার পর টুইটারে সাকিবদের প্রশংসা করেছেন ম্যাককালাম।

বিশ্বকাপে কে কয়টি ম্যাচ জিতবে সেটি হিসাব কষে বের করে একটি পোস্ট দিয়েছিলেন ম্যাককালাম। ফেসবুকের ওই পোস্টে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে রেখেছিলেন তলানিতে। তার মতে, কেবল লঙ্কানদেরই হারাতে পারবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ চতুর্থ ম্যাচে মাঠে নামবে। কিন্তু তার আগেই দুর্দান্ত জয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের মুখ বন্ধ করে দিলো টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয়ের পর ম্যাককালাম টুইটারে বিস্ময় প্রকাশ করেছেন এভাবে, ‘মনমাতানো পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশের ক্রিকেট দল। আমার প্রত্যাশা ছিল দক্ষিণ আফ্রিকা জিতবে। কিন্তু বাংলাদেশ দারুণ খেলেছে। আমার ভবিষ্যদ্বাণীকে এভাবে ভুল প্রমাণ করায় ধন্যবাদ জানাই। শেষ দল তারা হবে না, আমি মনে করি শেষ পর্যন্ত গড়পড়তা অবস্থানে থাকবে। সেটাই ঠিক হবে। সব তো জিততে পারবে না।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com