শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

আজ ঈদ উদযাপিত হচ্ছে যেসব দেশে

তরফ নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

যেসব দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, লেবানন, ইরাক, মিশর, কুয়েত। তবে মধ্যপ্রাচ্যের জর্ডান, ফিলিস্তিন, ইয়েমেন ও সিরিয়ার কিছু অংশে আজ ঈদ উদযাপিত হচ্ছে না।

এদিকে মুসলিম বিশ্বে এবার প্রথম দেশ হিসেবে ঈদুল ফিতর উদযাপন করেছে মালি। দেশটিতে সোমবার ঈদ উদযাপিত হয়।

আফ্রিকার দেশগুলোর মধ্যে আলজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়া, মরক্কো এবং চাদেও শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ মঙ্গলবার এসব দেশে ঈদ পালিত হচ্ছে।

ঈদ উদযাপিত হচ্ছে মধ্য আফ্রিকার অন্যান্য দেশগুলোতেও।

তবে ঈদ উদযাপনের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে আগামীকাল বুধবার (৫ জুন) ঈদ উদযাপিত হবে।

ইউরোপের বিভিন্ন দেশেও আজ মঙ্গলবার ঈদ উদযাপিত হচ্ছে। এর মধ্যে রয়েছে- ফ্রান্স, জার্মানি ও তুরস্ক।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায়ও ঈদ উদযাপিত হচ্ছে আজ।

অন্যদিকে জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানে আগামীকাল বুধবার ঈদ উদযাপিত হবে।

বাংলাদেশে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি। যদি আজ চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল বুধবার (৫ জুন) বাংলাদেশে ঈদ উদযাপিত হবে। আর যদি আজ শাওয়াল মাসের চাঁদ দেখা না যায়, তাহলে বৃহস্পতিবার (৬ জুন) ঈদ উদযাপিত হবে।

তথ্য সূত্র : বাংলাদেশ প্রতিদিন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com