রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারে শুক্রবার রাতে দুই ঘন্টাব্যাপী ভয়াবহ অগ্নিকান্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এছাড়াও ক্ষতিগস্ত্র হয়েছে বেশ কয়েকটি দোকান। রাত ১টা থেকে ৩টা পর্যন্ত এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন বাজারের ব্যবসায়ীরা।

শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের কর্মী মাহমুদ হাসান জানান, একটি তুলার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের দশটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, নুরপুর ইউপি চেয়ারম্যান মখলিছুর রহমানসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান।

ওই এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী আব্দুস সালাম মজনু জানান, আগুনে একটি হার্ডওয়্যারের দোকান, একটি তুলার দোকান, একটি কনফেকশনারী দোকান ও মোটরসাইকেল পার্টস এর একটি দোকানসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা তাদের।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, দশটি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও বলা যাচ্ছে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com