রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বানিয়াচংয়ে ইউপি মেম্বার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ৪বারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য ময়না মিয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮জুন) বেলা ১১টায় নতুন বাজার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন অফিসের সামনে বানিয়াচং দক্ষিণ যাত্রাপাশা পঞ্চায়তেবাসীর উদ্যোগে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন-জনপ্রিয় ইউপি সদস্য ও বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব ময়না মেম্বারকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। অন্যতায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এর দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

বক্তারা আরো বলেন-তার আগেও আরো কয়েকবার মানববন্ধন পালন করা হয়েছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। স্থানীয় প্রশাসন ঢিলেঢামে এই হত্যা মামলার কাজ করছে। এই মামলার প্রধান আসামিকে এখনো ধরতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ক্ষোভ ঝাঁড়েন মানববন্ধনে আসা বক্তরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেখাছ মিয়া, সর্দার তোতা মিয়া চৌধুরী, সাবেক ব্যাংকার ফজলু মিয়া, মাওলানা জমির উদ্দিন, আজমল হোসেন, আবু মিয়া, আব্দুল মুকিত, ইউপি সদস্য সরাজ মিয়া, আব্দুস সালাম, লালু মিয়া জিতু, জাহেদ মিযা, হামদু মিয়া, মহসিন মিয়া, ইউপি সদস্য কামাল, বুলবুল মিয়া প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে এসে সমাপ্ত হয়।

উল্লেখ্য, গত ২২ মার্চ শুক্রবার রাত সাড়ে ৮টায় দিকে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের দুইবারের সাধারণ সম্পাদক ময়না মিয়া (৬৫) কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনা নিহত ময়না মেম্বারের জ্যেষ্ঠ ছেলে বাবলু মিয়া ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৭ জনকে আসামি করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com