রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাঁচা-মরার ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে নামছে প্রোটিয়ারা

তরফ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে দক্ষিণ আফ্রিকার। ফলে সেমিফাইনালে যেতে হলে বাকি ৬ ম্যাচ হয়ে পড়েছে বাঁচা-মরার। তাইতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ জয় ছাড়া কোনো বিকল্প নেই ফাফ ডু প্লেসিসদের।

সোমবার (১০ জুন) রোজ বোলে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় বিশ্বকাপের ১৫তম ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়ারা।

এদিকে এই আসরে নিজেদের শুরুটা দুর্দান্ত করেছে উইন্ডিজরা। পাকিস্তানকে উড়িয়ে দিয়েছেন গেইল-রাসেলরা। তবে পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও শেষ পর্যন্ত লড়াই করেছে।

দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য): কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), র্যাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার,জেপি ডুমিনি, আন্দিলে ফেলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, বেউরান হেনড্রিক্স, ইমরান তাহির।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কোটরেল, ওশানে টমাস।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com